WordPress.org

শিক্ষা

ওয়ার্ডপ্রেস ক্রেডিট

ওয়ার্ডপ্রেস ক্রেডিট

Guiding the next generation of contributors through hands-on learning.

About the program

WordPress Credits is a contribution-based program by the WordPress Foundation. The program connects higher education students with the global open source community. It offers real-world experience with mentorship to help students fulfill academic requirements while contributing directly to WordPress.

পিসা বিশ্ববিদ্যালয়ের সাথে চালু হওয়া এবং ওয়ার্ডক্যাম্প ইউরোপ ২০২৫-এ ঘোষণাকৃত, প্রোগ্রামটি ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেম জুড়ে ছাত্র, বিশ্ববিদ্যালয় এবং কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে চলেছ।

The program is designed so that the time and work students dedicate can be formally recognized by their institution — as academic credits, internship hours, or project work.

How it works

প্রোগ্রামটি সাধারণত একটি একাডেমিক সেমিস্টারজুড়ে চলে এবং তিনটি প্রধান ধাপ অনুসরণ করে:

  • অনবোর্ডিং
  • সারসংক্ষেপ

এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা WordPress ইকোসিস্টেমের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা স্বেচ্ছাসেবক ও পেশাদারদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পায়।

The program typically runs for an academic semester and is offered in two formats (50 hours and 150+ hours) to fit different academic needs. It follows three main phases: Onboarding, Project, and Wrap-Up.

অনবোর্ডিং

আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং বাস্তবমুখী ওপেন সোর্স প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীদের পথনির্দেশ করতে সহায়তা করুন; তারা যখন শিখবে এবং নিজেদের বিকশিত করবে, তখন তাদের ফিডব্যাক, সমর্থন ও দিকনির্দেশনা প্রদান করুন।

প্রকল্প কাজ

শিক্ষার্থীরা তাদের আগ্রহের ক্ষেত্রে—যেমন অনুবাদ, কনটেন্ট তৈরি, ইভেন্ট আয়োজন, ডেভেলপমেন্ট বা ডিজাইন—একটি ব্যক্তিগত অবদানমূলক প্রকল্প তৈরি করে।

সমাপনী

শিক্ষার্থীরা নিজের কাজ প্রদর্শন করে, ভাবনা শেয়ার করে এবং ভবিষ্যতের জন্য প্রোগ্রাম উন্নয়নে ভূমিকা রাখে।

আপনার প্রোগ্রামের জন্য উপযুক্ত দুটি ট্র্যাক

ওয়ার্ডপ্রেস ক্রেডিট দুটি ফরম্যাটে প্রদান করা হয়, যাতে প্রতিষ্ঠানগুলো তাদের অ্যাকাডেমিক প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের হাতে থাকা সময়ের সাথে প্রোগ্রামটি মিলিয়ে নিতে পারে।

ওয়ার্ডপ্রেস ক্রেডিট — ৫০ ঘণ্টা। একটিমাত্র নির্দেশিত অবদান প্রকল্পকে কেন্দ্র করে নির্মিত একটি সংক্ষিপ্ত কোর্স। ছোট মডিউল, ঐচ্ছিক কোর্স অথবা ওপেন সোর্সের সাথে প্রাথমিক পরিচিতির জন্য এটি বিশেষভাবে উপযোগী।

ওয়ার্ডপ্রেস ক্রেডিট — ১৫০+ ঘণ্টা।সম্পূর্ণ প্রোগ্রাম। এটি ন্যূনতম ১৫০ ঘণ্টা থেকে শুরু হয় এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এর মেয়াদ বাড়ানো যেতে পারে (এখন পর্যন্ত আমরা এটি ৪০০ ঘণ্টা পর্যন্ত চালিয়েছি)। এতে সংক্ষিপ্ত ট্র্যাকের সবকিছু ছাড়াও অতিরিক্ত অনবোর্ডিং কোর্স, নিয়মিত অগ্রগতি আপডেটসহ একটি ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি, কোর্স চলাকালীন ফিডব্যাক এবং বিশ্বব্যাপী ওয়ার্ডপ্রেস কমিউনিটি ও ইভেন্টগুলোতে সক্রিয় অংশগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে। ইন্টার্নশিপ, ক্যাপস্টোন প্রজেক্ট বা একটি পূর্ণ-সেমিস্টার কোর্সের জন্য এটি একটি উপযুক্ত বিকল্প।

উভয় ট্র্যাকই একই ভাবে শেষ হয়: শিক্ষার্থীরা তাদের কাজ উপস্থাপন করে, একটি ফিডব্যাক ফর্ম পূরণ করে এবং একটি সার্টিফিকেট পায়।

  • বাস্তব কাজের মাধ্যমে ওয়ার্ডপ্রেস প্রকল্প তৈরি করে দক্ষতা বাড়ান
  • অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে শিখুন
  • বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করুন
  • একটি বৈশ্বিক ওপেন সোর্স কমিউনিটির সাথে যুক্ত হোন
  • শিক্ষার্থীদের কাছে অর্থপূর্ণ শেখার অভিজ্ঞতা পৌঁছে দিন
  • আপনার নিজস্ব নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে অভিজ্ঞতা শেয়ার করুন
  • আপনার প্রতিষ্ঠান বা কমিউনিটিকে বৈশ্বিক ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করুন

ওয়ার্ডপ্রেস ক্রেডিট সমন্বিত করার নমনীয় উপায়

প্রতিটি প্রতিষ্ঠানই সিদ্ধান্ত নেয় যে প্রোগ্রামটি তার একাডেমিক কাঠামোর সাথে কীভাবে খাপ খাবে। সবচেয়ে প্রচলিত পদ্ধতিগুলো হলো:

  • ইন্টার্নশিপ হিসেবে — শিক্ষার্থীরা তত্ত্বাবধানাধীন নির্দিষ্ট সংখ্যক ঘণ্টা সম্পন্ন করে, যা ইন্টার্নশিপ বা কর্মসংস্থানের আবশ্যকতা পূরণে গণ্য হয়।
  • একটি এমবেডেড মডিউল হিসেবে — প্রোগ্রামটিকে, অথবা এর থেকে নির্বাচিত কোর্সগুলোকে, কোনো বিদ্যমান বিষয়ের সাথে একীভূত করুন।
  • প্রাক-স্নাতক প্রকল্প হিসেবে — এটিকে এমন একটি ব্যবহারিক বা চূড়ান্ত প্রকল্প হিসেবে ব্যবহার করুন যা শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করার আগে সম্পন্ন করে।
  • ঐচ্ছিক বা পাঠ্যক্রম-বহির্ভূত ক্রেডিট হিসেবে — এটিকে একটি স্বতন্ত্র ঐচ্ছিক বিষয় হিসেবে প্রদান করুন।

এগুলোই সবচেয়ে প্রচলিত মডেল, একমাত্র নয়। আপনার প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক যেকোনো ব্যবস্থা নিয়ে আলোচনা করতে আমরা আনন্দিত — আমাদের লক্ষ্য হলো, শিক্ষার্থীরা যে সময় ও শ্রম বিনিয়োগ করে, তা যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়।

  • ওপেন সোর্স শিক্ষা এবং নতুন WordPress পেশাজীবীদের সমর্থনকারী প্রতিষ্ঠান হিসেবে আপনার পরিচিতি আরও বৃদ্ধি পাবে।
  • নির্দেশিত প্রকল্পের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা উৎসাহী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ।
  • WordPress ইকোসিস্টেমে প্রভাবশালী কমিউনিটি উদ্যোগের সমর্থক হিসেবে আপনার প্রতিষ্ঠানের সুনাম আরও শক্তিশালী হবে।
  • দীর্ঘমেয়াদে পারস্পরিক সুবিধার জন্য মেন্টর, প্রতিষ্ঠান এবং অবদানকারীদের সঙ্গে সহযোগিতার সুযোগ

আপনার প্রতিষ্ঠান যা লাভ করে

  • সম্পূর্ণ, সহজে প্রয়োগযোগ্য একটি শিক্ষামূলক প্রোগ্রামে বিনামূল্যে প্রবেশাধিকার
  • পাঠ্যক্রমে সরাসরি বাস্তবমুখী ওপেন সোর্স অভিজ্ঞতা একীভূত করার সক্ষমতা
  • প্রায়োগিক প্রকল্পভিত্তিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
  • শিক্ষকদের ভবিষ্যৎ মেন্টর হিসেবে প্রশিক্ষিত হওয়ার সুযোগ, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সক্ষমতাকে আরও শক্তিশালী করে।
  • ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশনের সাথে একটি আনুষ্ঠানিক অংশীদারিত্ব, যা উচ্চমানের ডিজিটাল শিক্ষা এবং বৈশ্বিক ওপেন সোর্স সহযোগিতার প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে

ফিডেলিটাস বিশ্ববিদ্যালয়

পিসা বিশ্ববিদ্যালয়

পিসা বিশ্ববিদ্যালয়

পিসা বিশ্ববিদ্যালয়